কার্যক্রম নিষিদ্ধ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে ডেমরা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ঢাকার সানারপাড় এলাকার বাসা থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ডেমরা থানা-পুলিশ তাকে আদালতে পাঠালে মেঘনা থানার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
