বামনায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৭

বামনায় শুক্রবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ডৌয়াতলা গ্রামের মো. সিদ্দিকুর রহমানের মেয়ে ও হলতা কুমির মাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার (১৫)।

থানা সূত্রে জানা গেছে, ঐদিন আমেনা ঘরের পাশের আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকলে এক পর্যায়ে গাছে ঝুলতে দেখে তাত্ক্ষণিক ডৌয়াতলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠায়।

বামনা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে বামনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।