ডেঙ্গু জ্বর প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৭

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, স্কুল-কলেজ, বিপণীবিতান, হাট-বাজারের আশপাশসহ নগরীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জেলাকে একটি ক্লিনসিটি উপহার দেওয়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে শনিবার ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার  খোন্দকার মোস্তাফিজুর রহমান। র্যালিটি কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টিচার্স ট্রেনিং কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে একই স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট জেলা সম্পাদক শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।