খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইক চলাচলের অনুমতির দাবিতে ধর্মঘট

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৪৮

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাহিন্দ্র মালিক, শ্রমিক ঐক্য পরিষদ ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সড়কে নির্বিঘ্নে তাদের গাড়ি চলাচলের দাবিতে শনিবার সকাল থেকে দু দিনের ধর্মঘট শুরু করেছে। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

মহাসড়কটিতে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো খুলনা থেকে ডুমুরিয়ার যাত্রীদের নিতে চায় না। এমনকি কোনো যাত্রী বাসে উঠলে হেলপার এবং কন্ডাক্টররা যাত্রীদের হেনস্তা করে। অনেক সময় নারী যাত্রীদের দাঁড়িয়ে নিলেও তাদের সঙ্গে অশ্রাব্য ভাষা ব্যবহার করে। ফলে যাত্রীরা মাহিন্দ্র ও ইজিবাইকের ওপর নির্ভরশীর হয়ে পড়েছেন। ফলে ধর্মঘট ডাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মাহিন্দ্র ইজিবাইক চালকরা তাদের খুলনা-সাতক্ষীরা সড়কে গাড়ি চলাচলের অনুমতি পাওয়ার দাবিতে দু দিনের ধর্মঘট ডেকেছেন বলে মাহিন্দ্র মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক প্রবীর জোয়ার্দ্দার ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মিল্টন শেখ জানান। বরিবার সংগঠনের পক্ষ থেকে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।