যারা বলছেন যে, নাটকের মান থাকছে না তারাই এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। আমার কাছে তো মনে হয়, প্রচুর মানসম্পন্ন নাটক নির্মিত হচ্ছে আজকাল। অনেক এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। নাটকের গল্পের ভিন্নতা আসছে। যদিও সেসব নাটক নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দু-রকম সমালোচনা হচ্ছে। ভালো-মন্দ সবখানে আছে। পরিচালকদের মধ্যেও আছেন। ভালো কাজগুলো গ্রহণ করলে তো হয়ে যায়। খারাপ কাজগুলো না দেখলে পরিচালকরা খারাপ নাটক বানাবেন না। কিন্তু তা না করে ‘নাটকের মান নেই’ বলে জিকির করা হয়। আর যদি দেখা যায় যে ভালো কাজগুলো নিয়ে সমালোচনা হচ্ছে না তাহলে বুঝতে হবে এর পেছনে খারাপ উদ্দেশ্য আছে।
এখনকার নাটকের ইতিবাচক দিক প্রসঙ্গে
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
