ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে প্রকাশ্যে মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িত ছয়জনকে শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি জড়িত অন্যান্যদের শনাক্তের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঘটনা ওই মোটরসাইকেল শোডাউন করে নিষিদ্ধ ছাত্রলীগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালন ফিলিং স্টেশন এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলে প্রায় দুইশ ছাত্রলীগ নেতাকর্মী চুয়াডাঙ্গার দিকে শোডাউন করেন। মিছিলটি বোড়াই মাঠ এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশ তাদের গতিরোধ করে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
