‘ঘুমন্ত শহরে’

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৫২

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য রচনায় নাটকটির সংলাপ রচনা করেছেন মাতিয়া বানু শুকু। নজরুল ইসলাম রাজুর গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, অর্ষা, ফারহানা মিলি, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ। ঘুমন্ত শহরের শিশুদের নিয়ে কাজ করে মুক্তি। সে একজন ইউটিউবার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সুর তার ভিডিওতে। তার এই প্রতিবাদের হাত থেকে রক্ষা পায় না তার বিত্তশালী বাবা হামিদ কোরেশিও। বাবার রক্তচক্ষুকে তোয়াক্কা করে না বলেই হয়তো ভালোলাগা জন্ম নেয় নরম স্বভাবের ছেলে আয়াশের প্রতি।