জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘ভূতপরী’। পরিচালক সৌকর্য ঘোষালের এই ছবিতে ‘ভূতপরী’র ভূমিকায় প্রথমবারের মতো দেখা যাবে জয়াকে। এ ছবিতে জয়া ছাড়াও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং
নেটফ্লিক্স ভারতে নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলার। বার্ড অফ ব্লাড ওয়েব সিরিজে ভারতীয় গুপ্তচর অ্যাডোনিসের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। এই ওয়েব সিরিজের মাধ্যমে নিজের ‘কিসার’ ইমেজ বদলাতে যাচ্ছেন ইমরান
