শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না। তাদের দিতে হবে খেলার পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ। বর্তমানে ক্রীড়ার উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এগুলো নিশ্চয় শিশু-কিশোরদের শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রীড়া বিভাগের অন্তর্গত প্রত্যেক জেলায় ক্রীড়া অফিস থাকলেও উপজেলায় কোনো ক্রীড়া অফিস নেই। ফলে স্কুল-মাদ্রাসায় ক্রীড়া বিভাগ কর্তৃক তদারকি করা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। তাই উপজেলাভিত্তিক ক্রীড়া অফিস থাকলে এ ধরনের সমস্যা অনেকটা কাটানো সম্ভব। এতে শিশু-কিশোরদের খেলাধুলায় বেশি সম্পৃক্ত করে সুস্থ ও সবল জাতি গঠন করা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহাদাত আনসারী
চাঁপাইনবাবগঞ্জ
