বন্দরনগরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গুভেলী কোল্ড স্টোরেজের উত্তরপাশে নাথপাড়া উত্তর পুকুরের চারপাড়ে জুয়ার আসর বসলেও এ ব্যাপারে কারো নজর নেই। সম্প্রতি পার্শ্ববর্তী ঈদপুকুরিয়া গ্রামের একজন কৃষক তাঁর খেতের ক্ষতি না করার অনুরোধ করলে জুয়ারিরা তাঁকে মারধর করে বলে জানা যায়। ভাঙ্গাপাড়া, ছগীরপাড়া, ঈদপুকুরিয়া থেকে আসা এসব জুয়ারিরা বেশ প্রভাবশালী। এদিকে এলাকার উঠতি বয়সের ছেলেরাও জুয়াখেলায় জড়িয়ে পড়ছে এবং বউ-ঝিয়েরা চলাফেরা করতে অস্বস্তিবোধ করছে। সুতরাং উত্তরপুকুর পাড়ে বসা জুয়ার আসরটি উঠিয়ে দিতে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
