চট্টগ্রামে খালে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৮

শিকলবাহা খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কাসেম (৬০)। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা  তার মরদেহ উদ্ধার করে। গতকাল শনিবার এই ঘটনা ঘটে। নিহত কাসেম স্থানীয় বিল্লাপাড়া এলাকার নজির আহমেদের পুত্র।

ফায়ার সার্ভিস জানায়, সকালে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন কাসেম। তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ৫ সদস্যের একটি ডুবুরি দল গিয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করে।