ড. মীজানুর রহমান শেলীর মৃত্যুতে শোকসভা

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৮

সদ্য প্রয়াত কোম্পানির উদ্যোক্তা পরিচালক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদ্যবিদায়ী চেয়ারম্যান ড. মীজানুর রহমান শেলীর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিঃ ২২ আগস্ট কোম্পানির প্রধান কার্যালয়ে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ড. মীজানুর রহমান শেলী গত ১২ আগস্ট মৃত্যুবরণ করেন। একই সভায় গত ৪ আগস্ট প্রয়াত কোম্পানির উদ্যোক্তা মরহুম জরিনা বেগম এবং ২৪ মার্চ প্রয়াত কোম্পানির উদ্যোক্তা ও সাবেক পরিচালক মরহুম খায়রুল আনামের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।