আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৯

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভেনিউতে স্মরণকালের বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে চার দিন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা আইভি রহমান। তার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৪ আগস্ট সকালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুমের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির জাতীয় নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মো. আবদুল বাসেত আকন, পরিচালক আনোয়ার হোসেন, উপপরিচালক খন্দকার মহিদুল ইসলাম, সহকারী পরিচালক (হিসাব) মো. গোলাম মোস্তফা, তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ          প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি