ইউনাইটেড হসপিটালের ১৩ বছর পূর্তি উদ্যাপিত

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৯

২৪ আগস্ট, রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালের ১৩ বছর পূর্তি সম্পন্ন হয়। ফজরের নামাজ শেষে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে ইউনাইটেড হসপিটালের ১৩ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর  সকালে ইউনাইটেড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান চিকিত্সক, নার্স, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে হসপিটালের আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হসপিটাল লবিতে একটি হেলথ চেক বুথ উদ্বোধন করেন।  তিনি ১৩ বছর পূর্তিতে রোগীর ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবার মান বাড়ানোর জন্য সবাইকে ঐকবদ্ধ হয়ে            এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সকালে হাসপাতালে ভর্তি রোগীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দেওয়া হয়।—প্রেস বিজ্ঞপ্তি