আসছে অক্টোবরেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট। গতকাল সন্ধ্যায় বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ২২ অক্টোবর হতে ২ নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বাফুফের এজিএম আগামী ১৬ নভেম্বর হবে। কালকের সভায় গত তিন বছরের অডিট রিপোর্ট পাশ হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈস সোহাগ।
