পূর্বধলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

পূর্বধলায় শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শিশু ফোরামের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার পোওলিনুস প্রবাল আজিম, মনিটরিং এন্ড ইভালেশন অফিসার তপন কুমার সাহা, প্রোগাম অফিসার ঝলমল মারিয়া, কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি অপূর্ব চন্দ্র সরকার প্রমুখ।