রংপুরে আন্তর্জাতিক ছড়াকার সম্মেলন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

ছড়িয়ে ছড়ার ছড়ি, শুদ্ধ সমাজ গড়ি— স্লোগানে রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ছড়াকার সম্মেলন। ছড়াকার সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলার শতাধিক ছড়াকারের পাশাপাশি ভারত, ভুটান, নেপালের ছড়াকারগণ অংশগ্রহণ করেন। ছড়া সংসদ রংপুর বিভাগীয় কমিটি এ ছড়াকার সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ছড়াকার সম্মেলনের দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। এরপর রংপুর টাউন হলে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্মেলনের উদ্বোধন করেন বাঙলা ছড়া সাহিত্যের রফিকুল হক দাদুভাই। প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন — শিশু সাহিত্যিক ও ছড়াকার আসলাম সানি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ছড়া উত্সব পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্ল্যাহ প্রমুখ ।

অনুষ্ঠানের ২য় পর্বের শুরুতেই বিদেশি অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন ভারতের মলয়চন্দ্র মুখপাধ্যায়, সতীশ বিশ্বাস, ভুটানের নিকিতা প্রধান, নেপালের ভাবনা পখরেল ও সোনালী শ্রেষ্ঠা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়া সংসদ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম।