রাজ বটেরা ছোট আকৃতির পাখি। উড়তে পারে না বলে মাটিতেই অবস্থান করে। বৃষ্টি বটেরা আর পাতি বটেরা নামে এদের অন্য দুইটি জাত এদেশে রয়েছে।
রাজ বটেরা দৈর্ঘ্যে ১৪ সেন্টিমিটার পর্যন্ত হয় আর ওজন ৫০ গ্রামের কাছাকাছি। গায়ের বর্ণ স্লেট-নীল, গলায় সাদা-কালো দাগ আর পিঠে বাদামি রঙের নকশা বিদ্যমান। ডানা সাত সেন্টিমিটার, ঠোঁট এক সেন্টিমিটার এবং লেজ আড়াই সেন্টিমিটার। পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় কিছুটা ভিন্নতা রয়েছে। এরা সাধারণত ভেজা তৃণভূমি, চা-বাগান, শস্যখেত, রাস্তার পাশের ঝোপে-ঝাড়ে বিচরণ করে। মিষ্টি সুরেলা কণ্ঠে ডাকতে পারে। দলবেঁধে চলাফেরা করতে খুব ভালোবাসে। জুন থেকে আগস্ট এদের প্রজনন মৌসুম। মাটির গর্তে ডাল, ঘাস ও পাতা দিয়ে বাসা বানায়। সেখানেই ডিম পারে, যার রং জলপাই হলদে। স্ত্রী পাখি একাই ডিমে তা দেয়। ডিম থেকে বাচ্চা বের হতে ১৫ থেকে ১৮ দিন সময় লাগে।
রাজ বটেরা গৃহপালিত পাখি। অনেকে খামারে পালন করে থাকে। এর বৈজ্ঞানিক নাম Coturnix chinensis, যার অর্থ চীনের বটেরা।
