এই সময়ের ছড়া

ছড়াবচন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৪৭

০১.

নিজের মাঝে যে ধন আছে—

দেয় না ধরা সবার কাছে।

 

০২.

নিজকে যে না ভালোবাসে—

রয় না খোদাও তাহার পাশে।

 

০৩.

ভালোর সাথে ভালোই মিলে—

মন্দরে খায় মন্দ গিলে।

 

০৪.

জ্ঞানীর কদর জ্ঞানীই বোঝে—

তপস্যা তার জ্ঞানের খোঁজে।

 

০৫.

অভিশাপ আর দীর্ঘশ্বাস—

এক মুদ্রার এপাশ ওপাশ।

 

০৬.

বীরেরে দিলেও ফাঁস—

কথা কয় ইতিহাস।

 

০৭.

পৃথিবীটাই কথার খেলা—

কথাতে প্রেম, কথায় হেলা।