নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। সম্প্রতি উত্তরায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। এটি দেশে ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উত্সবের জন্য নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন দিলারা জামান, আব্দুল আজিজ, খান আতিক, ফারজানা রিক্তা, সঞ্চিতা দত্ত, সোহেল রহমান, এ আর সোহাইলসহ অনেকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির আবহসংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন পর সুন্দর একটি গল্পে অভিনয় করলাম। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাঝে সুন্দর একটি মেসেজ আছে আর এটি পুরস্কার পাওয়ার মতোই একটি কাজ হয়েছে বলে আমি মনে করি।’ আব্দুল আজিজ বলেন, ‘এখানে ভাইজান চরিত্রটিতে আমি অভিনয় করেছি। একটি পারিবারিক পরিবেশের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
