‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির পর স্কারলেট জোহানসনের আয়ের হিসেবেটা বেড়েছে অনেকটা। গতবছরের জুন থেকে এখন পর্যন্ত তার আয় ৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ১ কোটি ৫৫ লাখ ডলার বেড়েছে গতবছরের তুলনায়। আর এই আয় নিয়ে বর্তমানে নারী অভিনেত্রীদের পারিশ্রমিক তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। মার্কিন ব্যবসাসংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে এই তালিকা।
ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় দুই নম্বরে আছেন মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’র অভিনেত্রী সোফিয়া ভারজারা। এবার শীর্ষ দশ অভিনেত্রীর প্রায় সবাই ২ কোটি ডলারের বেশি পারিশ্রমিক পেয়েছেন। তাদের সম্মিলিত পারিশ্রমিকের সংখ্যাটা ৩১ কোটি ৪৬ লাখ ডলার, গতবারের চেয়ে যা ৬৯ শতাংশ বেশি।
গতবছর কেবল স্কারলেট জোহানসন ও অ্যাঞ্জেলিনা জোলি ২ কোটি ডলারের ঘর স্পর্শ করতে পেরেছিলেন।
