এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে কমেডি ধারাবাহিক ‘লাইফ পার্টনার ডটকম’। নাটকটির লেখক প্যানেলে রয়েছেন সাঈদ তারেক, মীর্জা রাকিব ও টিআই শাহিন। সাঈদ তারেকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ড. ইনামুল হক, রওনক হাসান, তাঞ্জিকা আমিন, আ খ ম হাসান, অরুণা বিশ্বাস, শবনম পারভীন, আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, বাবুল আহমেদ, আফজাল শরীফ, ওবিদ রেহান, তানিন সুবা, অঞ্জলী প্রমুখ।
লাইফ পার্টনার ডটকম একটি অনলাইনভিত্তিক ম্যারিজ ব্যুরো। এই অফিসের দুই বস, কর্মরত ছেলেমেয়ে বা বিভিন্ন বয়সী কর্মচারী সবাই অবিবাহিত। এখানে চাকরির শর্ত সবাইকে অবিবাহিত থাকতে হবে, কেউ কখনো প্রেম করতে পারবে না এবং চাকরি করাকালীন কেউ বিয়েও করতে পারবে না। দুই পার্টনার রায়হান ও রোশনিও প্রতিজ্ঞাবদ্ধ নিজেরা কখনো প্রেম করবে না, বিয়ে করবে না, অন্যের জীবনে বিয়ে ঘটিয়ে দেবে। প্রেমে ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতে গিয়ে এই দু’জনের পরিচয়।
