আমি অনেকবার শাকিব খানের সঙ্গে অভিনয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছি। সত্যি বলতে, একজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করলে অভিনয় করাটা আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আমার তো মনে হয়, এতে নিজেকে প্রমাণ করার সুযোগটাও তৈরি হয়। তাছাড়া যখন ভালো শিল্পীর সঙ্গে কোনো কাজ হয় তখন অন্য কারো সঙ্গে কাজ করতে গিয়ে খারাপ হয়ে যাবে কি-না সেটাও ভাবতে হয়। তবে আমি অন্য শিল্পীদের সঙ্গেও কাজ করতে চাই। সবকিছু মিলে গেলে দেখবেন অন্য শিল্পীর সঙ্গেও কাজ করছি।
শাকিব খানের বাইরে অভিনয় প্রসঙ্গে
চিত্রনায়িকা বুবলী
