ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত সপ্তাহে জারি করা মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ইরানের অর্থনীতিতে পড়েনি। কারণ এর আগে একই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো ফল হয়নি। তারা কেবল কিছু ব্যাংক, কিছু ব্যাংকের শাখা এবং কিছু বিমান সংস্থার তালিকা করেছে। এর বেশি কিছু নয়। তারা ইরানিদের মানসিকভাবে ক্ষতি করার চেষ্টা করছে। - রয়টার্স
