টাঙ্গাইল-২ আসনে নৌকার মাঝি হলেন ছোটমনি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিঠি ছোটমনির হাতে তুলে দেওয়া হয়।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে ছোটমনি ও বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।