শুরু হলো ‘পালসার স্টান্টম্যানিয়া’ রিয়্যালিটি শো
বাংলাদেশে প্রথমবারের মতো স্টান্ট বাইকিং রিয়্যালিটি শো ‘পালসার স্টান্টম্যানিয়া’ শুরু হয়েছে। বাজাজ মোটরসাইকেলস এবং উত্তরা মোটরস লিমিটেডের যৌথ উদ্যোগে ২৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার রাত ১১:১৫ মিনিটে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে দেশের প্রথম এবং একমাত্র স্টান্ট বাইকিং রিয়্যালিটি শো প্রচারিত হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে শো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজাজ অটো লিমিটেডের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার শচীন দেশপান্ডে; উত্তরা মোটরস লিমিটেডের বাজাজ ডিভিশনের সিইও দিলীপ ব্যানার্জি; উত্তরা মোটরস লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান এবং রিয়্যালিটি শোর পরিচালক (এনটিভি) ওয়াহিদুল ইসলাম শুভ্র
০০০সম্প্রতি ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুম ধানমন্ডি ২-এ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ হাবীবুর রহমান সরকার, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ সরকার, পরিচালক শরিফুজ্জামান সরকার, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
০০০
উন্নত প্রযুক্তিসংবলিত ‘অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি’ বাজারে এনেছে দেশের ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন। এই টিভির রিমোট কন্ট্রোলে বাটন না চেপে ভয়েসের মাধ্যমে করা যাবে বিভিন্ন চ্যানেলের বদল, টাইপ না করে যাওয়া যাবে গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে। রবিবার রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভিশন অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। ভিশন ইলেকট্রনিকস এর হেড অব অপারেশন মাহাবুবুর রহমান, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন
০০০০
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০১৮ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ট অনুমোদন করা হয়। সভায় কোম্পানির পরিচালক আবদুল আউয়াল মিন্টু, তাবিথ এম. আউয়াল, মো. শফিউর রহমান, তাফসির এম. আউয়াল, মো. আব্দুল হামিদ, সৈয়দ মোহাম্মদ জান, মুহাম্মদ জামালউদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম উপস্থিত ছিলেন
