নগরীর আউটার স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী সবুজ মেলা গতকাল রবিবার শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এই মেলার আয়োজন করেছে। মেলায় নার্সারি ছাড়াও কুটির শিল্প, মৃিশল্প, হারবাল পণ্য, ফাস্ট ফুড ইত্যাদির স্টল থাকবে। মেলা মঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা।
