জগন্নাথপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৭

জগন্নাথপুরে শনিবার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উপজেলার রানীগঞ্জ, কলকলিয়া ইউনিয়ন ও পৌর শহরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামি  রশিদ উল্ল্যাহ, আজমান উল্ল্যাহ, ছালেহ আহমদ, জালাল আহমদ, জাহাঙ্গীর মিয়া, জাবেদ আহমদ, ধন মিয়া, মিলন মিয়া, রিপন মিয়া, আব্দুল আওয়াল ও ছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে শনিবার আড়াই বছর বয়সি শিশু ইউসুফ আলী বাড়ির পুকুরে ডুবে মারা যায়। নিহত ইউসুফ অনন্ত গোলাম আলীপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, অনেক খোঁজাখুঁজির পর বিকেলে বাড়ির পুকুরের পানি থেকে ইউসুফ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।