হত্যার ৫৭ দিন পর কসবার বহুল আলোচিত সিআইডি সোর্স হারুন খুনের মামলাটি রেকর্ড করলো আখাউড়া থানা জিআরপি পুলিশ। গত ৬ নভেম্বর আখাউড়া জিআরপি থানা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলা নিতে আরো ২৭ দিন অতিবাহিত করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হারুনের স্ত্রী হাসিনা আক্তারের দাবি কুমিল্লায় সিআইডির এক দারোগা ও কতিপয় চোরাচালানী তার স্বামী সিআইডি সোর্স হারুনকে হত্যা করেছে। সিআইডি সোর্স হারুন (৫০) কসবা উপজেলার সীমান্তবর্তী ধজনগরের মৃত সুলতান মিয়ার পুত্র।
