মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রবিবার মনির নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি শহরের এক নম্বর শকুনী রোডের পরিচ্ছন্নকর্মী শামচুর ছেলে।
সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ মনিরের লাশের ময়নাতদন্ত মাদারীপুর মর্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় মডের থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
