ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:১২

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল।

রবিবার দুপুরে শহরের মথুরাপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছে, চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মামুন রহমান ও একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ডিবি পুলিশ গোপন সূত্রে খবর পায়, মাদক ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে থেকে মাদকের চালান নিয়ে ঝিনাইদহে আসছে। পুলিশের একটি দল মথুরাপুর এলাকায় অবস্থান নেয়। একটি মোটরসাইকেল সন্দেহজনক মনে হলে থামতে সিগন্যাল দেয় পুলিশ। এ সময় তারা সিগন্যাল অমান্য করে পালাতে থাকে। পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। মাদক ব্যবসায়ীরা তাদের কাছে থাকা ছোরা দিয়ে পুলিশকে আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে তাদের পা লক্ষ করে গুলি করে। পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে পুলিশ আহত অবস্থায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।