সাইনুসাইটিস একটি অতি পরিচিত রোগ। পঁচিশ শতাংশ মানুষ উক্ত রোগে ভুগে থাকেন। নাকের চারপাশের অস্থিসমূহে বাতাসপূর্ণ কুঠুরি থাকে যাদের সাইনাস বলে। এই কুঠুরিগুলো কোনো কারণে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হলে একে সাইনুসাইটিস বলে। সাধারণত নাকের বা দাঁতের ইনফেকশন থেকে সাইনুসাইটিস বেশি হয়ে থাকে। এতে নাকের পাশে, কপালে, চোখের চারপাশে ব্যথা, মাথা ভারী লাগা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা ইত্যাদি লক্ষণসমূহ দেখা যায়। সাইনাসের ইনফেকশনের জন্য প্রাথমিকভাবে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। পাশাপাশি ধুলাবালি, ধূমপান থেকে বিরত থাকতে হবে। নাক দিয়ে গরম পানির ভাব নিলে আরাম পাওয়া যায়। তবে ওষুধের মাধ্যমে ভালো না হলে সাইনাস ওয়াশ, সাইনাসের অপারেশনও করতে হতে পারে।
লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
