বিভিন্ন স্থানে অগ্নিকা্লের ঘটনায় কয়েকটি বসতবাড়িসহ বিসিক ফ্যাক্টরিতে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক সংবাদদাতাগণ ।
সৈয়দপুরে (নীলফামারী): সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত আমিনুল প্লাউড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্লের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে আগুনে ফ্যাক্টরির মূল্যবান মেশিন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। অগ্নিকা্লের সংবাদ পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকা্লের সূত্রপাত ঘটেছে। দেড় কোটি টাকার বেশি সম্পদ পুড়ে গেছে বলে দাবি করছে ফ্যাক্টরির মালিক আমিনুল ইসলাম।
পাইকগাছা (খুলনা): পাইকগাছার ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার মৌখালী গ্রামের মৃত নূরুল ইসলামের বিধবা স্ত্রী রেবেকা বেগম ও একই এলাকার মৃত ফোটিক মোল্লার ছেলে আব্দুল্লাহ মোল্লা এবং সকালে পৌর সদরের সরল গ্রামের বদিয়ার রহমানের বসতবাড়ী আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
অধ্যক্ষ মো. রবিউল ইসলাম জানান, ঘটনার দিন গভীর রাতে বিধবা রেবেকা ও আব্দুল্লাহর বাড়িতে আগুন লাগে। এ সময় সবাই ঘুমিয়েছিলো। পাশের গ্রামের চিংড়ি ঘের থেকে এক ব্যক্তি মুঠোফোনে বিষয়টি জানালে এলাকার লোকজন প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে যাওয়ায় দুটি পরিবারই এখন পথে বসেছে। অপরদিকে এদিন সকালে সরল গ্রামের বদিয়ার রহমানের বসতবাড়িটিও আগুন পুড়ে ভস্মীভূত হয় বলে প্রতিবেশী গৃহবধূ ফরিদা পারভীন জানান।
কিশোরগঞ্জ(নীলফামারী): কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাচারীর হাট গ্রামে ছাইয়ের স্তূপ থেকে ভয়াবহ অগ্নিকা্লে এক কৃষকের দুটি বসতঘর ও ধানের পালা পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে।
জানা গেছে, নিতাই ইউনিয়নের কাচারীর হাট গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলামের ধানের পালায় আগুন দেখতে পায় এলাকাবাসী। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে কৃষক জহুরুল ইসলামের দুটি বসতঘর ও ধানের পালা পুড়ে ছাই হয়ে যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৃষক জহরুলের ঘর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক ঘটনার বিষয় স্বীকার করে বলেন, দ্রুত ফায়ার সাভিসের গাড়ি আসার ফলে ওই কৃষক বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
