বরিশালের বাকেরগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের ও সোহাগ ফকির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাধাগোবিন্দ মন্দিরের পক্ষে সমির চন্দ্র বাদী হয়ে সোহাগকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেছেন। গ্রেফতারকৃত সোহাগ ফকির বাকেরগঞ্জ উপজেলার পাটিকরপাড়া গ্রামের মো. আকরাম ফকিরের ছেলে। আসামি সোহাগ মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।
