ড. মীজানুর রহমান শেলী স্মরণে সিরাজদিখানে আলোচনা ও শোকসভা

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক তথ্যমন্ত্রী, সমাজ বিজ্ঞানী ও সিরাজদিখান প্রেসক্লাবের উপদেষ্টা প্রয়াত ড. মীজানুর রহমান শেলীর স্মরণে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে কুসুমপুর সেঁওতি বাগানে সভাটি শুরু হয়। সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক মো. সামসুজ্জামান পনিরের সভাপতিত্বে এবং সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য সচিব মাহামুদুর হাসান মুকুটের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন—সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এবং লেখক ও গবেষক মো.সাইদুল ইসলাম খান অপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুলসহ ক্লাবের সদস্যবৃন্দ।