বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে মর্যাদাশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত এক শোক সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় ব্রাহ্মণখালী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, মো. সালাউদ্দিন ভুঁইয়া, আব্দুল আলীম সরকার, মোমেন মোল্লা, হাজী গোলাম রসুল, আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ মো. রমজান আলী, যুবলীগ নেতা ইমন হাসান খোকন, জাহিদুল ইসলাম, রিটন প্রধান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, আরিফ খান জয় প্রমুখ। পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহিদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
