টঙ্গীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:০২

শনিবার র্যাব-১, উত্তরা, ঢাকার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা আটক করেছে এবং ট্রাকে থাকা মো. মাইন উদ্দিন (২৫), মো. শরিফুল ইসলাম (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে গাঁজা চোরাচালান করে দেশে নিয়ে আসে। এরপর গাঁজার চালানগুলো বিভিন্ন পণ্যবাহী ট্রাকে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে থাকে। এই চক্রের অন্যতম সদস্য মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার জনৈক মাদক ব্যবসায়ী। তারা ভারত হতে অবৈধভাবে গাঁজার চালান দেশে নিয়ে আসে। এরপর তাদের সহযোগী মাইন ও শরিফুলের মাধ্যমে মাদকের চালান ঢাকায় নিয়ে এসে সিন্ডিকেটের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ট্রাকটিতে মাছের রেণু পোনা পরিবহনের আড়ালে কৌশলে মাদকদ্রব্য চালান করছিল বলে জানায়। গাঁজাসহ মিনি ট্রাকটি জব্দ করা হয়।