নান্দাইলে সংঘর্ষে একজন নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:০৩

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউপির দেওয়ানগঞ্জ বাজারে গতকাল রবিবার সকালে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক ও আহত হয়েছেন সাত জন। মহেষকুড়া গ্রামের এজহার উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম নিহত হন। আহতরা হচ্ছে—একই গ্রামের কাসেমের পুত্র হিমেল, গোলাম মস্তফা ওরফে দুখু মিয়ার পুত্র পাভেল, এজাহার উদ্দিনের পুত্র জোনাইদ, সুলতান উদ্দিনের পুত্র সাগর মিয়া, আহাদ মিয়া, সঞ্জুরুল হক, জলিল মিয়া। আহত সবাইকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিত্সা দেওয়া হয়।