আবদুল গাফফার চৌধুরী অসুস্থ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০০:১৯

আর্থ্রারাইটিসের (অস্থিসন্ধির ব্যথা) সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী স্বনামধন্য কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।  লন্ডনের সেন্ট্রাল মিডলসেক্স হাসপাতালে চি?কিত্সাধীন রয়েছেন তিনি। সেখানে এই বর্ষীয়ান সাংবাদিকের একটি অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও এখনো তা সম্ভব হয়ে ওঠেনি। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা ৮৫ বছর বয়সি গাফফার চৌধুরীকে সর্বশেষ ৩ আগস্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সভামঞ্চে দেখা গেছে। তার কন্যা বিনীতা চৌধুরীর সূত্রে লন্ডনের সাংস্কৃতিক কর্মী ইয়াসমিন মাহমুদ পলিন গণমাধ্যমকে জানিয়েছেন, আর্থ্রারাইটিসজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করতে হাসপাতালে ভর্তি করা হয় গাফফার চৌধুরীকে। তবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় এখনো তা করা যায়নি।