মার্কিন নাগরিক এবং তার ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করায় ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মরগান ওরতেগাস এক টুইটার বার্তায় বলেন, তেহরান মার্কিন নাগরিক এবং থিংক ট্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সঙ্গে হুমকি দিয়েছে। কোনো মার্কিনির ক্ষতি হলে এর দায়ভার ইরানকে নিতে হবে বলে সতর্ক করেন ওরতেগাস। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্ক ডুবোউইতজ এবং তার ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ (এফডিডি) এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তেহরানের অভিযোগ, এ প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। —সিএনএন
