Paragraph লেখার সঠিক নিয়ম উদাহরণসহ আলোচনা

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৩১

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ  Paragraph writing শেখার দ্বিতীয় ক্লাস। আজ আমরা শিখবো Paragraph এর topic sentence কী (সংজ্ঞা ) এবং  কীভাবে topic sentence লিখতে হয় । প্রতিটি ক্লাসের লেখা ভালোভাবে না পড়লে Paragraph লেখার সঠিক নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে না।

Class: 02

 

What is a topic sentence?  ? টপিক সেনটেন্স কী?

A topic sentence is a sentence that introduces the topic of a paragraph. প্যারাগ্রাফটি কী নিয়ে লেখা হচ্ছে তা টপিক সেনটেন্স পরিচয় করিয়ে দেয়।  Infact,  it introduces the controlling idea clearly to provide a guideline for the other details and sentences (12-15) to hold together. প্রকৃতপক্ষে এ বাক্যটি  প্রধান ধারণাটি  প্রকাশ করে এবং একই সাথে আরো ১২-১৫ টি বাক্য লেখার সুযোগ করে দেয়।

How to write a topic sentence?  কীভাবে টপিক সেনটেন্স লিখতে হয় ?

While writing a topic sentence you must think of an opinion or idea about the topic. টপিক সেনটেন্স  লেখার সময়  নির্দিষ্ট একটিমাত্র মতামত বা ধারণাকে নিয়ে  চিন্তা করবে । You must think of  such an opinion  that  may create  enough scope for writing 12-15 sentences . তুমি অবশ্যই এমন একটি ধারণা নিয়ে চিন্তা করবে যা ১২-১৫টি বাক্য লেখার  যথেষ্ট সুযোগ তৈরি করে দেয়। A good topic sentence should not be neither too broad nor  too narrow . ভালো একটি টপিক সেনটেন্স  খুব বেশী বড় বা ছোট  হবে না । After writing a good topic sentence, gather some points through brainstorming.  একটা ভালো টপিক সেনটেন্স লেখার পরে চিন্তার মাধ্যমে পয়েন্ট বা সহায়ক ধারণাগুলোকে  জড়ো করতে হবে।