ফটো ক্যাপশন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:০৫

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)  সম্প্রতি চট্টগ্রামে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। ঐ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও শুদ্ধাচার কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আল মামুনসহ চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি রংপুর প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া

 

০০০

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের রোয়াজারহাট শাখা কর্তৃক পরিচালিত ‘ধামাইরহাট ব্যাংকিং বুথ’ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ, রোয়াজারহাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ