বার্জার পেইন্টস গ্রুপ তাদের গত অর্থবছরের মুনাফার নির্দিষ্ট অংশ হিসেবে ১ কোটি ৪৮ লাখ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে বার্জার পেইন্টস গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা সাজ্জাদ রহিম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. এ এম এম আনিসুল আউয়ালের কাছে ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ১৩৫ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় বার্জার পেইন্টসের কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উপপরিচালক খাদিজা বেগম উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
