২০১৯-এর জানুয়ারি থেকে জুন অবধি গ্রাহকদের ৩২০ কোটি টাকার অধিক বিমা দাবি পরিশোধ করল ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। এ সময়ে মোট ৩১ হাজার ২৮২ জন বিমাগ্রহীতাকে মেয়াদপূর্তিতে বিমাদাবি পরিশোধ, ১ হাজার ৩০৪ জন বিমাগ্রহীতার পরিবারকে মৃত্যু দাবি পরিশোধ এবং ১২ হাজার ১৮৩ জন বিমাগ্রহীতার স্বাস্থ্যসেবা খরচ পরিশোধ করা হয়।
মোট ৩২০ কোটি টাকার বিমাদাবি অর্থ পরিশোধের মাঝে মোট ৩১ হাজার ২৮২ জনকে মেয়াদপূর্তিতে ১৫১ কোটি, মোট ১ হাজার ৩০৪টি পরিবারকে মৃত্যুদাবি পরিশোধের অংশ হিসেবে ৫.৯২ কোটি টাকা পরিশোধ করা হয়। এ ছাড়া এই ছয় মাসে মোট ১২ হাজার ১৮৩ জন বিমা গ্রহীতার চিকিত্সা খরচ হিসেবে মোট ১৪.৯২ কোটি টাকা পরিশোধ করে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড।
ডেলটা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, ডেল্টা লাইফের রয়েছে ৩ হাজার ৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড, যা প্রতিষ্ঠানের বিমাদাবি পরিশোধে সক্ষমতারই পরিচায়ক। ডেল্টা লাইফ সবসময়ই যে কোনো দাবি পরিশোধে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। —প্রেস বিজ্ঞপ্তি
