রোনালদোর গোল বাতিল

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:০৯

ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাসের হয়ে লিগের প্রথম খেলায় গোল করতে পারলেন না। অবশ্য গোল তিনি করেছিলেন। কিন্তু ভিডিও এসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিতে তা বাতিল হয়ে যায়। এরপরও অধিনায়ক জিওর্জিও ছিয়েলিনির গোলে পারমার মাঠ থেকে ১-০ ব্যবধানের জয় নিয়ে আসতে সক্ষম হয় দলটি। এ গোলটির পরই সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তার হেডটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। গত মৌসুমের সাড়া জাগানো সাবেক আয়াক্স অধিনায়ক ম্যাথিজ ডি লিট এ খেলায় বেঞ্চে বসেই সময় কাটান। কোচ মাউরিজিও সারি নিউমোনিয়ার শুশ্রষায় থাকার কারণে পারমার মাঠে যাননি। ন্যাপোলির বিরুদ্ধে পরের খেলাতেও তাকে দলের সঙ্গে মাঠে দেখা যাবে না।