মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় পরিবেশ রক্ষা এবং জেলার সার্বিক উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা শুক্রবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জনউদ্যোগ আয়োজিত এবং অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। মূল বিষয়বস্তুর উপর নিবন্ধ পাঠ করেন জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। মুক্ত আলোচনা করেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, বাসসের সাংবাদিক এম ফখরুল হক প্রমুখ।
নারী নির্যাতন প্রতিরোধে
প্রচারাভিযান পক্ষ উদ্যাপন
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আাান্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উদ্যাপন হয়েছে। “নারীর কথা শুনবে বিশ্ব কমলা রঙের নতুন দৃশ্য”— প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলী আহমেদ রুমী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান স. ম ফজলুল হক (বাচ্চু), আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির বদলগাছী উপজেলা সভাপতি মনিরুজ্জামান বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজার রহমান প্রমুখ।
তালায় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে প্রশিক্ষণ কর্মশালা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা বাংলাদেশ সরকার ও ইউনিসেফ-এর যৌথ প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকার বাস্তবায়নে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় গত বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এতে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় কর্মকর্তা উম্মে হালিমা। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তালা উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।
নালিতাবাড়ীতে দরিদ্রদের
মাঝে শীতবস্ত্র বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের পর্যটন এলাকা মধুটিলা ইকোপার্কের ভিতরে ‘আমরা আছি তোমাদের সাথে’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি পুলিশ সুপারের সহধর্মিণী আলেয়া আজীমের সভাপতিতেত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী মিসেস হাবিবা জাবেদ। বৃহস্পতিবার দুপুরে শীতার্ত আড়াই শতাধিক আদিবাসী নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক পাহাড়ি মানুষের মাঝে কম্বল ও শিশুদের পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তার সহধর্মিণী প্রণিতা সরকার, বেগম জুনাইদা বিনতে জাফর অতিরিক্ত ডিআইজি ইকবাল বাহারের সহধর্মিণী, বেগম নাসিমা আমিন ডিআইজি পুলিশ হেডকোয়ার্টারের এস এস রুহুল আমিনের সহধর্মিণী, শেরপুরের পুলিশ সুপার আনোয়ারূল আজীমসহ ঊর্ধ্বতন পুলিশের প্রায় ১২ জন সহধর্মিণী।
পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে
ভাতা বিতরণ শুরু
পিরোজপুর অফিস পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের বিজয়ের মাসের বিজয় ভাতা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮২৪ জন মুক্তিযোদ্ধার অনুকূলে ৯১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জীবিত মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এই বিজয় ভাতা প্রদান করা হয়। বর্তমান সরকার এই প্রথম বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় ভাতা চালু করল। এ দিকে, পিরোজপুর জেলার ২ হাজার ৭৭৪ জন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর এই ৩ মাসের সম্মানী ভাতার অর্থ প্রদান করছে। ইতোমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসারদের বরাবরে এ অর্থ ছাড় করা হয়েছে। এ জেলার ২ হাজার ৭৭৪ জন মুক্তিযোদ্ধার জন্য ৮ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিরা প্রতিমাসে ১০ হাজার টাকা করে ৩ মাসের ৩০ হাজার টাকা সম্মানী ভাতা ও ৫ হাজার টাকা বিজয় ভাতা মহান বিজয় দিবসের পূর্বেই ব্যাংক থেকে তুলতে পারবেন বলে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
মাদারীপুরে বাংলাদেশ নৌবাহিনী
ভর্তি ও তথ্যকেন্দ্র উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় নৌবাহিনী প্রধান জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের নিকট ৫টি বোট হস্তান্তর করেন। মাদারীপুর জেলা সদরের শকুনী লেকে এ উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদারসহ নৌবাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও পেশাজীবী প্রতিনিধিবৃন্দ।
পূর্বধলায় শিশু সাংবাদিকতা
বিষয়ক কর্মশালা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলায় শুক্রবার পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমাজে শিশুদের অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে শিশু সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় শিশু সাংবাদিকতার পাশাপাশি শিশুদের স্পন্সরশিপ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সংস্থাটির সহযোগিতায় গড়ে ওঠা শিশু ফোরামের ১০৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। এ কর্মশালায় আলোচনা করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেক্টশন অফিসার পোওলিনুস প্রবাল আজিম, মনিটরিং এন্ড ইভালেশন অফিসার তপন কুমার সাহা, প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি অপূর্ব চন্দ্র সরকার।
নাঙ্গলকোটে তানিম ফাউন্ডেশনের
বৃত্তি পরীক্ষা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারায় তানিম ফাউন্ডেশনের আয়োজনে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চমবারের মত প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুক্রবার সিজিয়ারা উচ্চ বিদ্যালয় ও সিজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তানিম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক অধ্যাপক তবারক উল্যাহ, সভাপতি মাঈন উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল আহমেদ ভুঁইয়া, সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ ভুঁইয়া। পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন অধ্যাপক আনিছুর রহমান ভুঁইয়া। উপজেলার ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫৭৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
