তা র কা ব চ ন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৩১

কিছু মানুষ বসেই থাকে ট্রল করার জন্য। আমি জানুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পর বলেছিলাম, আপনারা আমাকে নিয়ে ট্রল করতে থাকবেন আর পাঁচ বছর পর দেখবেন আমি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনা করছি। আমার সৌভাগ্য যে, পাঁচ বছর লাগেনি। তার আগেই আমি বিশ্বকাপ ক্রিকেটের মতো আন্তজার্তিক ইভেন্ট উপস্থাপনা করেছি।

যারা এসব করে তাদের কোনোভাবেই এটা করা থেকে বিরত থাকবে না। তারা করতে থাকুক। তাদের ট্রল আমাকে আরও সামনে এগিয় নিয়ে যাবে। ট্রলকারীদের একটি কথাই বলব, ট্রল না করে গঠনমূলক সমালোচনা করুন। এতে করে আমরা ভুলগুলো শুধরে নিতে পারব। এধরনের সমালোচনা আমার ভালো লাগে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলা ভালো না।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়া প্রসঙ্গে

মডেল, অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল পিয়া