ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ প্রাচীর ও গেট। সাম্প্রতিককালের বয়ে যাওয়া বন্যায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ঐ এলাকা ও বিদ্যালয়ের মাঠে পানি ওঠে এবং পানি ১০/১২ দিন স্থায়ী হয়। শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রাচীরটি ২০১৮-১৯ অর্থবছরে নির্মাণ করা হয়। বন্যার পানি কমতে শুরু হলে দেওয়াল ও গেটের নিচের মাটি পানিতে মিশে সরে যায়। দক্ষিণ পাশের কোণাউলিয়া বাজার সড়ক সংলগ্ন বিদ্যালয়ের দেওয়াল ফেটে হেলে পড়ে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে প্রাচীরটি। ছাত্রছাত্রীদের যাতায়াতের সময় ঐ মাঠে খেলাধুলা করার সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বলেন, নিজ উদ্যোগে মাটি ভরাটের জন্য চুক্তি দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আকর্ষণের অনুরোধ করেন। এ ব্যাপারে অফিসে যোগাযোগ করা হলে ঐ ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গফুর খান জানান,বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।
