নোয়াখালী প্রতিনিধি
বিয়ের প্রলোভন দেখিয়ে জেলার কবিরহাট উপজেলার এক কলেজছাত্রীকে (২৪) ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা করেন। অভিযুক্ত সাইফুর রহমান কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানাযায়, অভিযোগকারী কবিরহাট সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ও উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা। ঐ ছাত্রীর সঙ্গে প্রবাসী সাইফুর রহমানের দীর্ঘ ৭ বছর ধরে প্রমের সম্পর্ক চলে আসছিল। সাইফুর রহমান বিদেশ থেকে আসার পর গত শুক্রবার বিকেলে তারা একসাথে ঘুরতে বের হন। পরে সন্ধ্যায় তাকে সাইফুর তার বাড়ির একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে যায়। সাইফুর বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। পরদিন শনিবার ভোরে সাইফুর তাকে চট্টগ্রামে তার বোনের বসায় পাঠিয়ে দেয়। সে বাসায় তাদের বিয়ে হবে বলে পাঠিয়ে দেওয়ার পর থেকে সে যোগাযোগ বন্ধ করে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি সাইফুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
