চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীতে সোমবার দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছে। সে ওমরগণি এম ই এস কলেজের ছাত্র শেখ জাকির হোসেন সানি (১৯)। হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ছুরিকাঘাতে গুরুতর আহত ঐ ছাত্রকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
